• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছেলের হাতে মা জখম

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছেলের হাতে মা জখম

সাতক্ষীরার আশাশুনির ফকরাবাদে মাদকের টাকা দিতে অস্বীকার করায় মাদকাসক্ত যুবক রমজান বিশ্বাস তার মাকে বেদম মারধর করে জখম করেছে। পরে এ ঘটনায় গুরুতর আহত রমজানের মা মোছা. ফজিলা বেগমকে (৫৩) আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরে ফজিলা বেগম এ ঘটনায় তার ছেলে মোঃ রমজান বিশ্বাস (২৮) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দফতরে লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের রফিকুল বিশ্বাস আঙ্গুর ও মোছা. ফজিলা বেগম দম্পতির ছেলে মাদক সেবনকারী রমজান বিশ্বাস মঙ্গলবার রাত ৮টার দিকে তার মায়ের কাছে মাদক কেনা টাকা চাইলে তিনি না করে দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রমজান বিশ্বাস চরম ক্ষিপ্ত হয়ে ঘরবাড়ি ভাঙচুর করতে থাকে। এতে বাধা দেওয়ায় অতর্কিতভাবে সে তার মাকে কোদালের আছাড় দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে ফজিলা বেগম গুরুতর জখম হন। এসময় মাদকাসক্ত ছেলের হাত থেকে জীবন রক্ষায় চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। ততোক্ষণে রমজান পালিয়ে যায়।

এ সময় উপস্থিত লোকজন গুরুতর আহত ফজিলা বেগমকে আশাশুনি হাসপাতালে ভর্তি করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: