• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে গেলো প্রাণ!

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে গেলো প্রাণ!

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্যঘেরে পানি উত্তোলনের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর আলম মিন্টু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম মিন্টু (৪৫) উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের সহিলউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্যঘেরে পানি তোলার কাজ করার সময় অসাবধানতাবশত মিন্টু বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তার ফুফাতো ভাই মোস্তাফিজুর রহমান তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: