ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ১
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকার রসিকনগর এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নসিমন চালক নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামসজিদ দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত লিয়াকত আলী (৭০) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ লাইন গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে।
দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: