• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইয়াছিন সানা (৫৩) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার নওয়াবেঁকী বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষ্মী গ্রামের মৃত দুর্লভ সানার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়িক সমস্যা ও জমি-জমা নিয়ে মামলার কারণে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। রবিবার রাতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকানঘর বন্ধ করে বাড়িতে গেলেও ইয়াছিন সানার প্রতিষ্ঠানটি খোলা ছিল। একপর্যায়ে বাজারের নৈশপ্রহরীরা তার দোকানের ভেতরে প্রবেশ করে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এ সময় তারা পুলিশকে খবর দিলে শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: