• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ২ অটোরিকশা যাত্রীর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ২ অটোরিকশা যাত্রীর

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি প্রাণ কোম্পানির বলে জানা গেছে। পরে পুলিশ এসে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশাটি থানার হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, ওই সময় একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার ২ যাত্রী নিহতসহ আরও ৪ জন যাত্রী আহত হন। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত