• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২১:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার অলি মিয়া হাট এলাকায় মুজিব ভান্ডারী (৬০) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,ইফতারের পর অলিমিয়া হাট এলাকায় একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন মুজিব ভান্ডারী। এ সময়  কয়েকজন যুবক এসে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত মুজিব স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত