• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসা-প্রতিষ্ঠান

প্রকাশিত: ১২:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসা-প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের বেড়িবাঁধ সংলগ্ন সীকুইন হোটেল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি-মনোহরী দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো তারা নিশ্চিত হতে পারেনি। 

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত