• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

আমবাগানে পড়ে ছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আমবাগানে পড়ে ছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে শিহাব আলী নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার চণ্ডিপুরের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় খালার বাড়িতে থাকতেন। সেখান থেকে বিদেশ যাওয়ার প্রস্তুতি হিসেবে জাপানি ভাষা শিখছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার বিকেলে চণ্ডিপুরের একটি আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক শাকিল হাসান বলেন, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত