• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

সবটুকুই ঢেলে দেবো জামালপুর জেলার জন্য: পর্যটন প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সবটুকুই ঢেলে দেবো জামালপুর জেলার জন্য: পর্যটন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, বাংলাদেশ সরকারের কাছ থেকে যতটুকু সুযোগ পাবো, সবটুকুই ঢেলে দেবো জামালপুর জেলার জন্য। আমরা দীর্ঘদিন অবহেলিত ও নিগৃহীত ছিলাম। আমাদের জেলার বেশিরভাগ এলাকা চরাঞ্চল। সমন্বিত উদ্যোগে জামালপুরকে একটি মডেল জেলায় পরিণত করতে সবাই মিলে কাজ করবো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জামালপুর শহর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে। ১৭-১৮ বছরের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে। এরপর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নেবো। জামালপুরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সব ধরনের সরকারি সুবিধা নিশ্চিত করা হবে।

এসময় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে শহর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত