• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় বকুনি, কলেজছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় বকুনি, কলেজছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের কাটিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নেন আমেনা খাতুন। পরীক্ষা আশানুরুপ না হওয়ায় বাড়ি ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কিছু কলহও ছিল। এছাড়া আমেনার বিয়ে হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত পূর্বক  পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত