• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

অক্সিজেন এলাকায় কাঁচাবাজারে অভিযান, জরিমানা

প্রকাশিত: ২০:০২, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
অক্সিজেন এলাকায় কাঁচাবাজারে অভিযান, জরিমানা

পবিত্র রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে। রবিবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বাজার তদারকি করা হয়।

এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের বড় ব্যবধান রাখার অভিযোগে কাঁচা তরকারি ও মাংসের কয়েকটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রমজান উপলক্ষে বেশি বিক্রি হয়—এমন পণ্যের দাম যৌক্তিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কি না, সেটিও তদারকি করা হচ্ছে।

বারবার অভিযান ও জরিমানার পরও যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের হুঁশিয়ার করেন কর্মকর্তারা। বাজার সমিতির নেতৃবৃন্দকেও এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত