• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

আনোয়ারা, চট্টগ্রাম

ব্যাংকের ভেতরে অবস্থান, দুই দিন পর মিললো নিরাপত্তাকর্মীর মরদেহ

প্রকাশিত: ১৭:৫০, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ব্যাংকের ভেতরে অবস্থান, দুই দিন পর মিললো নিরাপত্তাকর্মীর মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসি-এর শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সদরের ব্যাংক শাখা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত