• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

আনোয়ারা, চট্টগ্রাম

নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে নিচে পড়ে দুই শ্রমিকের প্রাণহানি

প্রকাশিত: ১৭:৫৩, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৫৩, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে নিচে পড়ে দুই শ্রমিকের প্রাণহানি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তারা দুজনই নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন।

জানা যায়, সকালে ছয়জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত