• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সাতকানিয়া, চট্টগ্রাম

পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধে অভিযান

প্রকাশিত: ১৭:৪৭, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। এ সময় অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কেটে ট্রাক ও ডাম্পারের মাধ্যমে ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। এতে একদিকে প্রাকৃতিক পাহাড় ধ্বসে পড়ার ঝুঁকি বাড়ছিল।

অন্যদিকে, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছিল। অভিযান চলাকালে পাহাড় থেকে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত সড়কগুলো কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: