• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ১১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

প্রকাশিত: ১৪:০৯, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ১১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

টেকনাফের হ্নীলার রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কারবারিদের আস্তানায় তল্লাশি করে দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে নৌবাহিনী। তবে পাচারকারীদের কাউকে আটক করা যায়নি। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত