গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর
চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম সারাবন তাহুরা। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিলো তাহুরার।
স্থানীয়রা জানান, এক বিক্রেতা কালো একটি ষাঁড় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন। সড়কের পাশে সেটি বাঁধা ছিলো। সারাবন তাহুরা নামের ওই এসএসসি পরীক্ষার্থী পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার সময় হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে গুঁতা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিভি/এআই



মন্তব্য করুন: