• NEWS PORTAL

  • বুধবার, ১৮ মার্চ ২০২৬

কসাইয়ের ইটের আঘাতে প্রাণ গেলো চা-দোকানির!

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১০:২৮, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কসাইয়ের ইটের আঘাতে প্রাণ গেলো চা-দোকানির!

খুলনার রূপসায় কসাইয়ের ইটের আঘাতে চায়ের দোকানদার দ্বীন মোহাম্মদ নিহত হয়েছেন। উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এক মাংস বিক্রেতা চায়ের দোকানদার দ্বীন মোহাম্মদের কাছে বকেয়া ৪০০ টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তার আত্মীয়-স্বজন প্রথমে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক কসাইকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত