• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

পঞ্চগড়ে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পঞ্চগড়ে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বোদায় অসহায়-গরীব-দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি। 

উপজেলা সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তার ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মারুফ অনু, আরিফ হোসেন প্রমুখ।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাব কাজ করে যাচ্ছি।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে প্রতি জনকে এক হাজার টাকা করে এক হাজার মানুষকে মোট ১০ লাখ টাকা সমভাবে বন্টন করা হয়। এছাড়া প্রাপ্ত এক হাজার ৬০০ শাড়ি ও পাঁচ মেট্রিক টন চাউল অসহায়, দুস্থ নারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত