• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা সকলের দায়িত্ব: সংস্কৃতিমন্ত্রী 

প্রকাশিত: ১৫:১৯, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা সকলের দায়িত্ব: সংস্কৃতিমন্ত্রী 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জিয়া স্মৃতি যাদুঘর ও কালুরঘাট স্বাধীন বেতার কেন্দ্র ঘিরে সরকার মহাপরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চোধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বেতার কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় সংস্কৃতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ছিলো স্বাধীনতার ঘোষণা। যেটি কালুরঘাট স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে শহীদ করা হয়েছে কিছু দূরে কাজির দেউড়ির পাশে জিয়া স্মৃতি যাদুঘরে। তার দুইটি স্মৃতিময় স্থান ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে সরকার। এই গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা সকলের দায়িত্ব।

পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেন সেটিসহ মুক্তিযুদ্ধের নানা স্থাপনা পরিদর্শন করেন তিনি। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: