কক্সবাজার যাওয়া হলো না আবু বক্করের, সড়কে গেলো প্রাণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় আবু বক্কর নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার পাক্কা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর থেকে মোটরসাইকেল আরোহীদের একটি দল কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন যুবক আবু বক্কর।
গাজীপুর থেকে বেড়ানোর উদ্দেশ্যে অন্যদের সঙ্গে মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন আবু বক্কর। সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের পাক্কা রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে আবু বক্কর গুরুতর আহত হলে তাকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: