• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বাবার বাইকে পেট্রোল আনতে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পড়েছিল রাস্তায়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৩০, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বাবার বাইকে পেট্রোল আনতে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পড়েছিল রাস্তায়

নিহত রিদুয়ান ইসলাম

টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার প্রতিমাবংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিদুয়ান সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে। নিহত রিদুয়ান স্থানীয় একটি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন আবদুল্লাহ আল কাফী বলেন, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর পৌরশহর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে। 

স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার এসআই মোশারফ হোসেন চৌধুরী বলেন, নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত