• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শালিসি বৈঠকে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৪৯, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
শালিসি বৈঠকে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা 

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ভূজপুর থানার দাঁতমারায় শালিসি বৈঠকে চুরির অভিযোগে নুরুল আবছার নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মো. রাসেল আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকালে স্থানীয় দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নুরুল আবছার স্থানীয় নুর নবীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার বিকাল ৫টায় নুরুল আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে এলাকায় একটি গ্রাম্য শালিসি বৈঠক বসে। শালিস চলাকালে তাদের চোর হিসেবে অভিযুক্ত করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শালিসে উপস্থিত কিছু লোকজন তাদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে নুরুল আবছার ও রাসেল গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবছারের মৃত্যু হয়। নিহত আবছারের বিরুদ্ধে পূর্বেও এলাকায় চুরির অভিযোগ ছিলো এবং আহত রাসেলের বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে। তবে কোনো অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে কাউকে পিটিয়ে হত্যা করা সম্পূর্ণ বেআইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন: