• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

কৃষিজমির মাটি কাটার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৭:৫৬, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কৃষিজমির মাটি কাটার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে কৃষিজমি থেকে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করিম বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— একই এলাকার হাবিবের মেয়ে সাকি মনি (৭) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা (৮)।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে ওই কৃষিজমি থেকে ভেকু মেশিন দিয়ে ইটভাটার জন্য গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তে পানি জমে গভীর ডোবার সৃষ্টি হয়।

রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে অসাবধানতাবশত শিশু দুটি ওই গর্তের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: