ভারত থেকে আসা খাসিয়াদের ছররা গুলিতে প্রাণ গেলো এক বাংলাদেশির
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তর থেকে আসা খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতের দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ৪৮ বিজিবির অধিনায়ক।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া ও মাসুম আহম্মদ মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।
এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। নিহতসহ তিনজনই পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।
বিভি/টিটি



মন্তব্য করুন: