• NEWS PORTAL

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ধানখেতে পড়েছিলো নারীর মরদেহ

প্রকাশিত: ০৯:২৫, ১১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ধানখেতে পড়েছিলো নারীর মরদেহ

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে ধানখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সোতার আদর্শগ্রাম-সংলগ্ন একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম রাশেদা ওরফে আশুড়া (৪৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস আগে আশুড়ার প্রথম স্বামী মারা যান। পরে তিনি বাবলু নামে একজনকে বিয়ে করেন। শুক্রবার রাতে ওই এলাকা দিয়ে চলাচলের সময় ধানখেতে পড়ে থাকা আশুড়ার মরদেহ স্থানীয় লোকজনের চোখে পড়ে। মরদেহের মাথাসহ সামনের অংশ কাঁদামাটিতে চাপা অবস্থায় ছিলো। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, সুরতহাল করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, ঘটনার পর তার স্বামী বাবলু পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন: