শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির শতকরা ৫ ভাগ ব্যয় করা হবে: মো. ইসমাইল জবিউল্লাহ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষাখাতের পরিবর্তন দেশবাসীকে চমকে দিবে। আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির শতকরা পাঁচ ভাগ ব্যয় করা হবে। সরকার ৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রুপান্তর করতে কাজ করছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি। যা গত তিন বছর আগেও সম্ভব ছিলো না। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে মাথাপিছু আয় দুই হাজার ৮০০ থেকে চার হাজার ডলারের উন্নতি করার পদক্ষেপ নিয়েছে। এই অর্জনে আমি আপনি ও সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নতুন বাংলাদেশের প্রয়োজন শুধু চাকুরি পাচ্ছি নয়, প্রয়োজন চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক।
পরিশেষে তিনি শিক্ষার্থীদের তারেক রহামনের সাদাসিধে জীবন অনুরসরণ করার আহবান করেন। একইসাথে জুলাইয়ের চেতনা ধারন করে নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে কাজ করার আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
বিভি/এসজি













মন্তব্য করুন: