• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে সত্যনারায়ণ মন্দিরের পুরোনো স্থাপনা ভাঙা নিয়ে ভিন্ন তথ্য!

প্রকাশিত: ২১:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:০২, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শরীয়তপুরে সত্যনারায়ণ মন্দিরের পুরোনো স্থাপনা ভাঙা নিয়ে ভিন্ন তথ্য!

শরীয়তপুরের নড়িয়ার ডিঙ্গামানিকে শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দির প্রাঙ্গণে পুরোনো স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের ফ্যাক্টচেক করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে উঠে আসে- মন্দির কমিটির উদ্যোগে সংস্কারের উদ্দেশ্যে ভাঙা মন্দিরের একাংশ। মন্দিরের ঠাকুর ঘর, নাগ মন্দির ও ভোগ ঘর পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পুনর্নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছে। তবে মন্দির কমিটির কয়েকজন সদস্য ও ভক্ত এর বিরোধিতা করেন। তাদের দাবি, এসব স্থাপনার সঙ্গে রামঠাকুরের স্মৃতি ও দীর্ঘদিনের ইতিহাস জড়িয়ে রয়েছে।

স্থাপনা অপসারণের সিদ্ধান্ত নিয়ে মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ভবনটি গাছপালা ও জঞ্জালে পরিপূর্ণ হয়ে পড়েছিল এবং উন্নয়নকাজের স্বার্থে সেটি অপসারণ করা হয়েছে। 

অন্যদিকে, ভারপ্রাপ্ত মোহন্ত শ্রীমৎ সুভাষ চক্রবর্তী জানিয়েছেন, প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী ভবনটি ভাঙার বিষয়ে সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তী তার সঙ্গে কোনো আলোচনা করেননি। বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি দেশে ফিরে কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জানিয়েছেন, মন্দিরের অংশ কেন ও কী উদ্দেশ্যে ভাঙা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। 
 

মন্তব্য করুন: