সড়কের বেহাল দশা, অসুস্থ বৃদ্ধকে বাঁশ দিয়ে তৈরি বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে হাসপাতালে
রাজবাড়ীর কালুখালী উপজেলার হড়িনবারিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। চলাচলের অনুপযোগী সড়কের কারণে অসুস্থ রোগীকেও স্বাভাবিকভাবে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে এক অসুস্থ বৃদ্ধকে বাঁশের সাহায্যে বিষেশ ভাবে বাহন তৈরি করে হাসপাতালে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাঁশের তৈরি বিষেশ বহনের ব্যবস্থা করে অসুস্থ বৃদ্ধকে নিয়ে যাচ্ছেন। রাস্তার দুরবস্থার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়দের দাবি, হরিণবাড়িয়া চর এলাকার এই সড়কটি দীর্ঘ প্রায় ৫০ বছরেও সংস্কার করা হয়নি। ফলে বর্ষাসহ বিভিন্ন সময়ে সড়কটি আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিনই শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ মানুষকে নানা সমস্যার মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে বলে জানান তারা। মাঠের ফসল আনতে কৃষকরা পড়ে চরম বিপাকে।
এলাকাবাসীর দাবি, মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
বিভি/এআই













মন্তব্য করুন: