• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে ২ মোটর সাইকেল সংঘর্ষে আহত আফজালের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ীতে ২ মোটর সাইকেল সংঘর্ষে আহত আফজালের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত মো.আফজাল শেখ (৩৭) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।  

নিহত আফজাল শেখ ফরিদপুর সদর উপজেলার সমসের ঘাট ডাঙ্গি গ্রামের কাশেম শেখের ছেলে। সে পেশায় একজন ওষুধ সরবরাহকারী ছিলেন এবং বালিয়াকান্দিসহ আশপাশের এলাকায় বিভিন্ন ফার্মেসিতে ওষুধ পৌঁছে দিতেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দির বহরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রামদিয়া-বহরপুর সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই চালকই গুরুতর আহত হন।

অন্য আহত তরুণ মো. সিহাব বিশ্বাস (২১) বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের নবাববাড়ি গ্রামের শাহিদুল বিশ্বাসের ছেলে।

দুর্ঘটনার পর আফজাল শেখকেও প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: