• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সহায়তায় চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫৭ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সহায়তায় চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫৭ রোগী

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট জোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় উপজেলার মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

চিকিৎসা কার্যক্রমে দুই জন বাঙালি ও ৫৫ জন পাহাড়ি রোগীসহ মোট ৫৭ জনকে বিনামূল্যে চক্ষু সেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ছানি অপারেশনের জন্য ১৫ জন রোগীকে বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হবে।

দুর্গম এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা প্রদানে স্থানীয় রোগী ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: