• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহাবুব

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহাবুব

রাজশাহীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চন্দ্রিমা থানার সাবেক আলোচিত ও বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে এক নারীসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহানগরীর নাদের হাজির মোড় এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে নাদের হাজির মোড় এলাকার ওই বাসাটিতে অভিযান চালান মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবিদার অন্নি আক্তার। স্বামী অন্য এক নারীকে নিয়ে সেখানে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তিনি দরজায় কড়া নাড়েন।

​ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রিমা থানা পুলিশ। এরপরও দরজা খুলতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে ঘরে প্রবেশ করা হয়। সেখান থেকে সাবেক ওসি মাহবুব আলম এবং সিরইলকলোনি এলাকার সানজিদা আক্তার মৌ নামের এক নারীকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগে ইতিপূর্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলার পুলিশের ট্রেনিং স্কুলে সংযুক্ত রয়েছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: