বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামট্রাকে ধাক্কা, প্রাণ গেল পুলিশ সদস্যের
ঢাকা জেলার ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোঃ খালিদ হোসেন (২৪) নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকর পেছন ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলের ২ আরোহী পুলিশ সদস্য খালিদ হোসেন ও এক যুবক রবিউল হোসেন গুরুতর আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্য খালিদ হোসেন মারা যায় বলে তার পরিবার জানিয়েছে।
নিহত খালিদ হোসেন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: