• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুয়াকাটা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১০

ছবি: সংগৃহীত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দশজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বসক বাজারের ধলু গাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজন পুরুষ এবং দুজন মহিলা। তারা হচ্ছেন- কাইয়ুম মিয়া, মিরাজ হোসেন, তিথি রানী ও শিল্পী রানী।  

সংঘর্ষের পর গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: