• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ১১ মাসের শিশু নাফিস উদ্ধার, আটক ২

প্রকাশিত: ১০:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ১১ মাসের শিশু নাফিস উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর নাফিস নামে ১১ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির নিখোঁজের ঘটনায় অভিযোগ ওঠা প্রতিবেশী সুচি বেগম ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার পর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভোলামারী গ্রামের নিজ বাড়ি থেকে নাফিস নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, প্রতিবেশী সুচি বেগম শিশুটিকে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা রুবেল আলী শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে তদন্তে নামে পুলিশ। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিবতলা এলাকার একটি বাড়িতে শিশুটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। প্রায় ৩৫ ঘণ্টা পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, শিশুটিকে উদ্ধারের পর সুচি বেগম ও তার এক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: