• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে টাইলস বসানোর কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে টাইলস বসানোর কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি: মোহাম্মদ মিজানুল হক (সংগৃহীত)

চট্টগ্রামের পটিয়ায় কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিজানুল হক নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুল হক উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া হাজীর বাড়ির বাসিন্দা মোহাম্মদ হারুনের ছোট ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

জানা গেছে, রবিবার সকালে মোজাফফরাবাদ এলাকায় টাইলস বসানোর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মিজানুল। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: