গোসল করে ফেরা হলো না আর, মহানন্দার স্রোত কেড়ে নিলো ২ তরুণের প্রাণ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীর দিয়ার ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে নদী থেকে সুজন ও সাব্বিরকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গোবরাতলা ইউনিয়নে নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি দেখছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: