• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ১১:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরীর খুলশীতে হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার বাসিন্দা। দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করতো সে। 

পরিবারের দাবি, রাত ১০টার দিকে তিন বন্ধু হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা খবর পান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন কিশোরের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কামরুল নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও ঘটনায় জড়িতদের  ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত