• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হিলিতে পূজামণ্ডপে ফল ও মিষ্টি উপহার বিজিবির

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হিলিতে পূজামণ্ডপে ফল ও মিষ্টি উপহার বিজিবির

দিনাজপুরের হিলি সীমান্তের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিক সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনে আসেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।

এসময় তিনি পূজামণ্ডপের কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার দেন। উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ।

তিনি বলেন, জয়পুরহাট ও হিলি এলাকার ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ১৫০ জন বিজিবি সদস্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।


 

বিভি/এআই

মন্তব্য করুন: