• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক আট কেজি গান পাউডার সদৃশ পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টা ৫মিনিটে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এ সময় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উদ্ধার করা আলামতগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এসআরবি-৫।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: