• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এন্টিভেনাম নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাপে কাটা আলতাফুন

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এন্টিভেনাম নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাপে কাটা আলতাফুন

দিনাজপুরের হিলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনাম নিয়ে সুস্থ হয়ে উঠেছেন আলতাফুন নেছা (৫৫) নামের এক সাপে কাটা রোগী।

গতকাল শুক্রবার রাতে বাড়ির পাশে কাজ করতে গেলে বিষাক্ত সাপে কামড় দেয় ওই নারীকে। পরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান রোগীর স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের তত্বাবধানে এন্টিভেনামের মাধ্যমে তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল ওয়াদুদ বলেন, গতকাল রাতে একজন সাপে কাটা রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর থেকে আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাকে চিকিৎসা দিয়ে পুরোপুরি সুস্থ করে তুলেছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে, আমরা সেবা দিতে সব সময় প্রস্তুত।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত