পূজামণ্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল সদর থানাধীন সা’দত বাজার, করটিয়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার পূজামণ্ডপসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান পুলিশ সুপার।
এ সময় মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; অফিসার ইনচার্জ, টাঙ্গাইল সদর থানা; টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: