• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে আন্তঃজেলা সিএনজি-অটোরিকশা চোর চক্রের আট সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৫৬, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের চন্দনাইশে আন্তঃজেলা সিএনজি-অটোরিকশা চোর চক্রের আট সদস্য আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বরমা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বাঁশখালী, লোহাগড়া ও সন্দ্বীপ থেকে অটোরিকশায় করে একদল লোক মৌলভী বাজার এলাকায় সিএনজি অটোরিকশা চুরিসহ অপরাধমূলক কাজে জড়িত হওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, আটকৃতরা আন্তঃজেলা সিএনজি চোর দলের সক্রিয় সদস্য। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন: