রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় পায়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: