• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত সেই ব্যক্তির পরিচয় মিলেছে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত সেই ব্যক্তির পরিচয় মিলেছে

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. নুর আলম (২৮)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলচালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত