পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের, বাবা হাসপাতালে
যশোরের পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাবাও।
রবিবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তার ছেলে আবদুর রহমান (৪)।
এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ।
তিনি জানান, মৌসুমী ও তার ছেলে স্বামী ওমর ফারুকের মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথে হানুয়ার বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি মাছবাহী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে আহত হন।
মৌসুমী ও তার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
বিভি/টিটি













মন্তব্য করুন: