• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সীমান্ত থেকে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় মালামালসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৫১, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত থেকে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় মালামালসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসময় একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাঁকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার (২৬ অক্টোবর) এসব মালামাল জব্দ করা হয়।  

আটক চোরাকারবারীর নাম মো. রিপন হোসেন (৩৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের নজরুল ইসলামের পুত্র।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে ভারতীয় মদ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বেলতলা নামক স্থান হতে ১৯৬০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল নামক ভারতীয় ট্যাবলেটসহ রিপন হোসেন নামের এক চোরাকারবারীকে আটক করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ছয় লাখ ৭০ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে এবং আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত