• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ, চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:২৪, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ, চোরাকারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমন্ত থেকে সাড়ে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক মাদক চোরাকারবারীকে। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, বৈকারী ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মদ ও নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ। 

আটক মাদক চোরাকারবারীর নাম মো. আসাদুল ইসলাম (৩৬)। তিনি কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভাঙ্গার মুখ নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ এবং কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ছবেদ মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার বৈকারী কাপালিপাড়া নামক স্থান দিয়ে চিহ্নিত মাদক চোরাকারবারী আসাদুল ইসলাম মাদকদ্রব্য আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে একটি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ডসহ (১টি ভারতীয় ও ৩টি বাংলাদেশি) আটক করা হয়।  জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ২০ লক্ষ ৬৬ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত চোরকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: