পরশুরাম-ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ
ফাইল ছবি
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পৃথক তিনটি বিওপির অভিযানে জব্দ করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর জয়ন্তীনগর, গুথুমা ও দেবপুর বিওপির সদস্যরা পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় মদ ও গাঁজার একটি বড় চালান জব্দ করা হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। তবে এসব মাদকদ্রব্যের পরিমাণ এবং অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিভি/এআই













মন্তব্য করুন: