• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সরকারি অফিসের দেয়াল ধসে শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৫, ১৩ মে ২০২২

ফন্ট সাইজ
সরকারি অফিসের দেয়াল ধসে শিশুর মৃত্যু

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর অফিসের পেছনের দেওয়াল

খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে মো. তামিম নামের সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তামিম করিমনগর এলাকার মিঠু আকনের ছেলে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গাস্থ হেলথ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত তামিমের বড় বোন জান্নাত বিষয়টি নিশ্চিত করে দোষীদের বিচার দাবি করেন।

এর আগে শুক্রবার দুপুরে মহানগরীর বয়রা এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর অফিসের পেছনের দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় করিমনগর এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন ও রাব্বি আহত হয়।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর অফিসের পেছন দিকের দেওয়াল জরাজীর্ণ হয়ে গেছে। সেই দেয়াল সংস্কার করার জন্য সম্প্রতি দুই পাশের প্লাস্টার খুলে ফেলা হয়েছে। দেওয়ালটি সংস্কার করা হচ্ছিল। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে।

বিভি/এপি/এইচএস

মন্তব্য করুন: