• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কিটনাশক দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ১১ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
কিটনাশক দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক

আটক তিন জেলে

কিটনাশক ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের সময় সুন্দরবনের  চরাপুটিয়া এলাকা থেকে তিন জেলেকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোররাতে বনসংলগ্ন খুন্তাকোদাল খালে অভিযান চালিয়ে ওই ৩ জেলে আটক করে বন বিভাগের টহল দল। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়মিত টহলের সময় তিন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, কিটনাশকের বোতল, নিষিদ্ধ টোনাজাল, ১০ কেজি চিংড়ি মাছ, ১৫০০ ফুট ঘনচটজাল জব্দ করা হয়।

আটককৃত তিন জেলে শহীদ আলী শেখ (৫০), মেরাজুল ইজাদার (২৩), ও আ: রশিদ (২৫)। তারা সকলেই বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। 

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছে বন বিভাগ।

বিভি/জেইউ/এইচএস

মন্তব্য করুন: